ফিসফাস্
=============================
শুভায়ন বসু
=============================
রোজ ভোরে ঘুম ভাঙার মুহূর্তে শব্দটা শুনছেন কুশলবাবু। এটা আগে হত না, মানে এই সিটি দেবার শব্দটা আরকি। ক'দিন ভেবেছিলেন, ছেলেটাই করছে বোধহয়, বকাবকিও করেছিলেন।
'কি রে, খুব সিটি দিতে শিখে গেছিস, না?'
'আমি? সিটি ?কখন দিলাম?'
'কখন আবার ?ন্যাকামো হচ্ছে? ভোরবেলা নিজের কানে শুনলাম।'
'কি যা তা বলছ?'
'যা তা বলছি? খুব উন্নতি হয়েছে তোর আজকাল। রাস্তাঘাটে মেয়ে দেখে ,সিটি দিতেও শিখে গেছিস। আর কি কি শিখেছিস, শুনি?'
'আরে, বলছি তো আমি করিনি।'