অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

তীর্থঙ্কর সুমিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তীর্থঙ্কর সুমিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ জুলাই, ২০২০

যানজট


যানজট
=============================
তীর্থঙ্কর সুমিত
=============================

কতগুলো কথা
সাজিয়ে নিয়ে পাশাপাশি
বাক্য গঠন হতে হতে
হারিয়ে যায় কথাস্রোতে
আবার সৃষ্টি হয় নতুন ...
এভাবেই ফিরে আসে
পাওয়া না পাওয়ার সব ইচ্ছেগুলো
আর হারিয়ে যায়
বেঁচে থাকার রসদ
ঠিক একই ভাবে
শব্দ গঠন হয় পাশাপাশি
আর এক একটা মুহূর্তে
তৈরী হয়
##
অজস্র যানজট।