অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
জয়তী দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়তী দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
শনিবার, ১২ মার্চ, ২০২২
বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
সোমবার, ১২ জুলাই, ২০২১
শনিবার, ১২ জুন, ২০২১
সোমবার, ১২ এপ্রিল, ২০২১
সোমবার, ১৫ মার্চ, ২০২১
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
বুধবার, ৫ আগস্ট, ২০২০
শনিবার, ৩০ মে, ২০২০
বন্ধ দরজার সামনে -----
বন্ধ দরজার সামনে -----
====================
জয়তী দাস
===========================
মাঝেমাঝে ঝড় ওঠা
দরকার খুব-
কিছু জলোচ্ছ্বাস -
আমাদের খুব কাছাকাছি আসুক
সমস্ত দরজা খুলে
রেখে, আমরা আটকে আছি ঘরে-
ব্যর্থ পুরাণ পড়ে
পড়ে আমরা ঈশ্বরকে হাতড়াই -
পাখিরা আজকে কেমন
চুপ -
বুকের ভেতর কেউ
কেউ ডেকে যায়-
ফেলে রেখে গেছে
তার পোশাক, প্রিয় রঙ
স্মৃতি আলেখ্য
জুড়ে একটু একটু করে বাড়ছে ঝুল-
নক্ষত্র তারাদের
চোখ আঁকতে আঁকতে,
কখন হলুদ বাড়িটার
সামনে এসে দাঁড়ালাম।
লক্ষ মাইল জুড়ে
পায়ের শব্দ শুনতে শুনতে সকাল হয়ে আসে-
আমি বোধহয় ফুল না
চিনেই রঙের দিকে তাকাই-
আকাশটাকে দেখবো
বলে, আরো অচেনাকে খুঁজে পাই..
চোখের ভেতরে
কাল্পনিক হয়ে উঠছি আজকাল বড়ো!
নীল লাল পাহাড়
ফুঁড়ে আমার ভেতর গজাচ্ছে কাঁটা ঘাস,
উল্টানো পিরামিড
আমার সব কবিতা লুকিয়ে ফেলছে-
নোনা স্বাদের
বর্ণগুলো ম্যানগ্রোভের বুক ফুঁড়ে উঠছে নির্জন শিকড়ে!
এসবের কোনো
বাস্তবতা নেই ! অলীক চাষাবাদ -
রাতের পৃথিবী রেখে, ছুটে আসে আলোর দিকে মৌমাছিরা-
ছড়িয়ে পড়ে মেঝের
পরে , পাখার ফ্যানের ব্লেডে ;
ধাক্কা খেতে খেতে-
ফিরে যায় অন্য অন্ধকারের দিকে-
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)













