অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
গোবিন্দ মোদক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোবিন্দ মোদক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ১২ মার্চ, ২০২২
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
শনিবার, ১২ জুন, ২০২১
সোমবার, ১২ এপ্রিল, ২০২১
মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
সোমবার, ৬ জুলাই, ২০২০
বর্ষার সুরে সুরে .....
বর্ষার সুরে সুরে .....
=============================
গোবিন্দ মোদক
=============================
বিষ্টি নামে মিষ্টি সুরে আকাশ জুড়ে আষাঢ়,
ঘোলা জলে টাপুর টুপুর সময় জলে ভাসার।
কদম গাছ ভিজছে জলে ভিজছে যে তালবন,
ভিজছে পাখি পোকা- মাকড় ভিজছে সবার মন।
দাবদাহটা দূর হয়েছে গ্রীষ্ম গেছে দূরে,
বৃষ্টি পড়ছে বৃষ্টি ঝরছে রিম্ ঝিম্ ঝিম্ সুরে।
বীজেরা সব মাটির নিচে গাইছে সৃষ্টির গান,
চাতক পাখি মনের সুখে করছে যে জল পান।
ঘোলা জলে ভরছে গর্ত ভরছে নদি-নালা,
অসহ্য দাবদাহের পর সৃষ্টিসুখের পালা।
ভিজছে মাটি হচ্ছে নরম এবার হবে চাষ,
সোনার ফসল উঠবে ফলে সুরাহা বারোমাস।
বর্ষা আসে, সাথে আনে সৃষ্টিসুখের গান,
বর্ষা আসে, জীবন বাঁচে বিশ্বভরা প্রাণ।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)







