অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সাকিব জামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাকিব জামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ জুলাই, ২০২০

রূপান্তর

রূপান্তর
=====================
সাকিব জামাল
=====================




মনের কোণে লুকানো ইচ্ছে ভীষণ
একদিন আকাশে উড়ে বেড়াবো মেঘের মতন।
সৃষ্টির উৎস ভুলে যাবো, ভুলে যাবো রোদে পোড়ার কাল!
অচেনা দমকা হাওয়া ভালোবেসে সঙ্গী হবো তার,
ভেসে যাবো সীমানাহীন লক্ষ্য বরাবর,
আছরে পড়বো পাহাড়ের বুকে
তারপর ভেঙে চুরে নিঃশেষ হবো সুখে-
হবো রূপান্তরিত জল, হিউমাস, জ্বীবাশ্ব।

শনিবার, ৩০ মে, ২০২০

হবে কি ফের দেখা ?


হবে কি ফের দেখা ?
====================
সাকিব জামাল
===========================
 

পরিস্থিতি সাপেক্ষে, জীবন এখন একটি কোয়ান্টাম কণিকার মতো-

হাইজেনবার্গের 'অনিশ্চয়তা নীতি' নির্ভর দোদুল্যমান অবস্থায়,

'দশা' স্পষ্ট করে বলা যায় না কারো!





যেমন ধরো, সমকালে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গেলো, 

ভৌগলিকভাবে কাছাকাছি থেকেও চোখের আড়াল,

মনের দূরত্ব কমেছে নাকি বেড়েছে- অনিশ্চিত।

এ অনিশ্চিত সময় দীর্ঘ হয়ে হয়ে এগিয়ে চলছে মহাকালমূখে,

সঙ্গত কারণেই 'ফের দেখা' অনিশ্চয়তার দোলাচলে!





ঘুরে ফিরে মন বারবার মনকে বলে-

হবে কি ফের দেখা, বসবে মেলা আনন্দলোকে?