আমরা সবাই রাজা
=============================
সপ্তর্ষি চৌধুরী
=============================
সংস্থার নাম "আমরা সবাই রাজা "। তা বেশ ভালো কাজকর্ম করছে। আছে তারা সবসময় লোকের অভাবে। তবে দান করার সময় ফটো তোলা রয়েছে তাদের স্বভাবে। কেউ কিছু মন্দ কথা বললেই হলো, বলে "আমরা করছি প্রচার, যদি কেউ উৎসাহ পায়"। আসলে তারা হতে চায় ভাইরাল, তারা চায় হোক তাদের নাম টিভি তে সম্প্রচার। সেসব তর্কের কথা থাক তোলা। আমার আছে অন্য একটা কথা বলা। একদিন খাওয়ার তুলে দিচ্ছেন "আমরা সবাই রাজা " র সদস্যরা। সাথে বাচ্চা বিল্টুকে দাড় করিয়ে রাখা হয়েছে। হেড বলেছেন "বিল্টু বাবু চাই ফটো তোলা। যেই না দিবো খাওয়ার অমনি করবে ক্লিক"। বিল্টু বলে" ঠিক ঠিক"।