অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শৈবাল সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শৈবাল সরকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ জুলাই, ২০২০

জানে না ঈশ্বর




জানে না ঈশ্বর
=============================
শৈবাল সরকার
=============================

কথা হলো মাটির সাথে উষ্ণতা মেখে নিয়েছে গায়,
চাঁদ আঁকা কপাল নিয়ে পৃথিবী নীরবে সয়ে যায় যন্ত্রণার পাহাড়।
কান্না গুলো অবশিষ্ট থেকেই যায়,
অবলা সময় দেখে যায় আমাদের কারসাজি।
লতার মত অভাব থাকে কোথাও আলো কোথাও আঁধার,
গভীর কালো দাগ চিন্তা রেখায়।
আমরা কখন দুমুখো হই সে জানে না ঈশ্বর নিজেও,
ফল ভোগের সাহস রেখো বুকের পাটায়।