অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

পায়েল সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পায়েল সেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ জুলাই, ২০২০

দত্তক


দত্তক
=============================
পায়েল সেন
=============================

সোনারপুরের প্রথিতযশা মাস্টারমশাই হিসেবে স্বপন বাবুর বেশ নাম ডাক আছে, সবাই তাকে এক ডাকে চেনে। নতুন বাড়িতে উঠে আসার পর ওনার খুব বাগানের শখ হয়েছে কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে ওঠেনি। আসাম থেকে আসা বন্যায় সর্বস্বহারা হারুকে তিনি মালির কাজে রাখলেন। মাস্টার মশাই যখন টিউশনি পড়ান হারুর ছেলেটি দরজার বাইরে দাঁড়িয়ে শোনে, একদিন তিনি ডেকে জিজ্ঞেস করতেই ভয়ে পালিয়ে যায়। পরে হারুর সাথে ফিরে আসে, স্বপন বাবু ওকে গ্রামের স্কুলেই ভর্তির কথা বলেন । সহায় সম্বলহীন হারু পড়ার খরচ চালাবে কি করে বলতেই মাস্টার মশাই নিজের দায়িত্বে হারুর ছেলেকে স্কুলে ভর্তি করে দেন। ছেলেটির নতুন নামকরণ করেন উদয়।

শনিবার, ৩০ মে, ২০২০

প্রাক্তন


প্রাক্তন
=========
পায়েল সেন
=========


ধূসর স্মৃতিরা পসরা সাজায় হৃদয়ের গলিতে,
মেয়েবেলা পথ হারায় ফেলে আসা সময়ের ছবিতে।
অতীতের কিছু পাতা ওল্টালে ; হাওয়ায় উড়ে যায় ডায়েরির ভাঁজে চাপা থাকা -
কিছু শুকনো গোলাপের পাপড়ি আর একটা ময়ূরের পালক।
কলেজের নবীন বরণের দিনে হঠাৎ ভিড়ের মধ্যে আসা, একটা লাজুক হাত থেকে পাওয়া;
মনের দরজায় আজও বারবার স্মৃতিরা কড়া নাড়ে।
দমবন্ধ গুমোট ঘরের দরজার ফাঁক গলে ;
চৌকাঠ পেরিয়ে নেমে আসে কয়েক ফোঁটা নোনা জলের ধারা।
মনের অগোচরে রয়ে যায় অসম্পূর্ণ গাঁথা ভালোবাসার বিনি সুতোর মালা,
প্রথম প্রেমের চিঠিরা সময়ের এজলাসে আজ বোবা সাক্ষী হয়ে দাঁড়িয়ে!
ভালোবাসার ডাকনামটা অবিকল রয়ে গিয়েছে শুধু ডাকার অধিকারটা আর নেই।
তাকে ছুঁয়ে দেখতে গিয়ে মুঠোফোনের দ্বারস্থ হতে হয়,
মুখপুস্তিকায় চেনা নামে খুঁজতেই পরিপাটি ছবি জানান দেয় সে আজকাল সুখী - সংসারী।
হাতুড়ির আঘাতের চেয়েও গভীর আঘাত অনুভব হয়,
বোরোলিনেও বুঝি এই ক্ষত সারে না!
আসলে কি জানেন তো, ব্যস্ততার অজুহাতে ভুলে থাকা সহজ কিন্তু ভুলে যাওয়া নয়।।